হোম লাইফস্টাইল জেন বিটাকে সামাল দিতে বাবা-মায়ের নতুন চ্যালেঞ্জ, আপনি কি প্রস্তুত?

জেন বিটাকে সামাল দিতে বাবা-মায়ের নতুন চ্যালেঞ্জ, আপনি কি প্রস্তুত?

সময় বদলাচ্ছে খুব দ্রুত। আর সেই সঙ্গে নতুন প্রজন্মও। ২০২৫ সালে নতুন একটি জেনারেশনের সঙ্গে আমাদের পরিচয় হয়, আর সেটা হলো জেনারেশন বিটা। ২০৩৯ সাল পর্যন্ত জন্ম নেয়া শিশুরা এই প্রজন্মের অন্তর্ভুক্ত হবে। তাদের ভাবনা, মানসিকতা ও জীবনযাপনের ধরন আগের সব প্রজন্ম থেকে আলাদা হবে এ কথা এখনই বলছেন বিশেষজ্ঞরা।

নতুন প্রজন্ম মানেই শুধু নতুন সম্ভাবনা নয়, বাবা–মায়ের জন্য নতুন দায়িত্বও। কারণ জেন বিটার শিশুদের বড় করতে হলে শুধু ভালো স্কুল বা প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়াই যথেষ্ট নয়; প্রয়োজন হবে একেবারে ভিন্ন এক মানসিক প্রস্তুতির।

কানাডা-প্রবাসী লাইসেন্সপ্রাপ্ত মনোবিজ্ঞানী অঞ্জুলা সিদ্ধার্থ মনে করেন, জেন বিটা এমন এক সময়ে বড় হবে, যখন প্রযুক্তি থাকবে হাতের মুঠোয়, কিন্তু মানসিক সুস্থতা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই বাবা–মাকে হতে হবে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সচেতন।

জেন আলফা ও বিটার বৈশিষ্ট্য

পেছনে তাকালে দেখা যায়, ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে জন্ম নেয়া জেন আলফা শিশুদের শৈশব কেটেছে করোনার মতো বৈশ্বিক সংকটের মধ্যে দিয়ে। স্কুল বন্ধ, বন্ধুদের সঙ্গে স্বাভাবিক মেলামেশার অভাব, দীর্ঘ সময় স্ক্রিনে থাকা সব মিলিয়ে তাদের সামাজিক ও আবেগগত বিকাশে বড় প্রভাব পড়েছে। অনেক শিশুর মধ্যেই দেখা গেছে আত্মবিশ্বাসের ঘাটতি, সামাজিক সংকোচ কিংবা স্কুলে মানিয়ে নেয়ার সমস্যা। এই অভিজ্ঞতাই ভবিষ্যতের জেন বেটা প্রজন্মকে আলাদা করে তুলবে।

কোন মন্তব্য নেই

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Exit mobile version