ঢাকা: জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ঝালকাঠি সদর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে গঠিত ‘ঝালকাঠি সদর জাতীয়তাবাদী ফোরাম, ঢাকা’র ৫১ সদস্যের (আংশিক) কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার সালমান খান (শেখেরহাট)।
ইঞ্জিনিয়ার সালমান খান বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফকিরাপুলের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ‘ঝালকাঠি সদর জাতীয়তাবাদী ফোরাম, ঢাকা’র এ কমিটি গঠন করা হয়। পরে একই দিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নবগঠিত কমিটিতে কে এম নজরুল ইসলাম রেজা (বিনয়কাঠি) আহ্বায়ক এবং খলিলুর রহমান খলিল (নবগ্রাম) সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। সায়েম আলী খান (বিনয়কাঠি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
যুগ্ম আহ্বায়ক পদে ইঞ্জিনিয়ার সালমান খান ছাড়াও রয়েছেন মো. জসিম উদ্দিন (বাসন্ডা), মো. ফারুক হোসেন (নবগ্রাম), মো. সরোয়ার হোসেন তালুকদার (নথুল্লাবাদ), মো. জাকির হোসেন (পৌর), ডা. খলিলুর রহমান তালুকদার (বিনয়কাঠি), মো. এমদাদুল হক সুমন মোল্লা (গাভা রামচন্দ্রপুর), সাইফুল ইসলাম সোহাগ (গাভা রামচন্দ্রপুর), মো. রেজাউল হাসান মুন্না (কীর্তিপাশা), রিপন মল্লিক (নবগ্রাম), মো. এনামুল হক খান (বিনয়কাঠি), শাওন ফারমান শিকদার (ধানসিঁড়ি) ও আল আমিন (কীর্তিপাশা)।
কমিটিতে মো. জুয়েল সোহাগকে কোষাধ্যক্ষ এবং মহিউদ্দিন বাবুলকে দপ্তর সম্পাদক করা হয়েছে। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে কার্যনির্বাহী সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।
সভায় বক্তারা ঝালকাঠি সদর উপজেলার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ঢাকায় বসবাসরত ঝালকাঠি সদর উপজেলার মানুষের মধ্যে সাংগঠনিক যোগাযোগ বৃদ্ধি এবং ফোরামের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী তিন মাসের মধ্যে আলোচনার মাধ্যমে কমিটির বাকি পদগুলো পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে ঢাকায় বসবাসরত ঝালকাঠি সদর উপজেলার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমন্বয় ও সাংগঠনিক যোগাযোগ আরও জোরদার হবে।

