হোম জাতীয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদে ড. নূরুল ইসলাম নিয়োগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদে ড. নূরুল ইসলাম নিয়োগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী A N M Ehsanul Haque Milon।
ড. নূরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি যুক্তরাজ্যের University of Nottingham থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং বন্যা ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক একটি আন্তর্জাতিক গবেষণা কনসোর্টিয়ামে পোস্টডক্টোরাল গবেষণা সম্পন্ন করেন।
এছাড়া তিনি অস্ট্রিয়ার University of Salzburg, ভারতের Bose Institute এবং থাইল্যান্ডের Asian Institute of Technology-এ যথাক্রমে ভূ-তথ্য ব্যবস্থা (জিআইএস), দূর অনুধাবন প্রযুক্তি (রিমোট সেন্সিং) এবং পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
কর্মজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নটিংহ্যামে অনারারি শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য জার্নালে ড. নূরুল ইসলামের প্রকাশিত গবেষণাধর্মী প্রবন্ধের সংখ্যা অর্ধশতাধিক বলে জানা গেছে। শিক্ষা ও গবেষণায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই শিক্ষাবিদকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় সংশ্লিষ্ট মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে