Homeজাতীয়রামপুরা উলনের কৃতি সন্তান সাকিব আনোয়ার মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত

রামপুরা উলনের কৃতি সন্তান সাকিব আনোয়ার মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত

রাজধানীর রামপুরা উলন এলাকার কৃতি সন্তান মো. সাকিব আনোয়ার -এর ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সাকিব আনোয়ার -এর একজন শিক্ষার্থী। ছাত্রজীবনের শুরু থেকেই তিনি সক্রিয়ভাবে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তৃণমূল থেকে উঠে আসা এই ছাত্রনেতা তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের জন্য ইতোমধ্যে সহকর্মীদের আস্থা অর্জন করেছেন।

বিশেষ করে আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় উপস্থিতি তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। ২০২৪ সালের আন্দোলনের সময় রাজধানীর মহাখালী ও রামপুরা এলাকায় সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে নেতাকর্মীরা জানান।

নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার তার প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘ প্রায় এক যুগ পর ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটি ঘোষণার জন্য তিনি -এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি তার রাজনৈতিক অভিভাবক এবং মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক -এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, “সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমি জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশের অগ্রযাত্রায় একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করতে চাই। আজকের এই অর্জন আমার স্বপ্নের পথে আরও একধাপ এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাচ্ছে।”

জুলাইয়ে যাত্রাবাড়ী আনদোলনের সময়

স্থানীয় নেতাকর্মীরা জানান, রামপুরা উলন এলাকার গর্ব সাকিব আনোয়ারের এই পদে নির্বাচিত হওয়া তরুণ সমাজের জন্য অনুপ্রেরণাদায়ক। তারা আশা করেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠন হিসেবে শিক্ষা, গণতন্ত্র ও অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য