
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অনুমোদনে ঢাকা মহানগর দক্ষিণ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত এ কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার কৃতি সন্তান আশরাফুল হক সোহাগ।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন আশরাফুল হক সোহাগ। আন্দোলন-সংগ্রাম, মিছিল-সমাবেশ এবং তৃণমূল পর্যায়ের সংগঠন শক্তিশালী করতে তার অবদানকে বিবেচনায় নিয়েই তাকে এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করছেন, অভিজ্ঞ ও সক্রিয় নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল আরও গতিশীল হবে।
নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক আশরাফুল হক সোহাগ বলেন, “দলের প্রতি আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাব।”
এদিকে তার এ পদপ্রাপ্তিতে ভোলা ও তজুমদ্দিনসহ স্থানীয় পর্যায়ে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও অভিনন্দনের জোয়ার বইছে।



