Latest blog posts

Written by our founders and volunteers, keeping you up to date!

বিদ্যুৎ বিতরণে শহর-গ্রামের বৈষম্য দূর করার দাবি ক্যাবের

দেশে বিদ্যুৎ উৎপাদন পর্যাপ্ত থাকার সরকারি দাবির বিপরীতে গ্রামাঞ্চলে দীর্ঘস্থায়ী লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের চিত্র তুলে ধরে শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ বিতরণে বিদ্যমান বৈষম্য দূর করার দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।মঙ্গলবার (২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এস এম নাজের হোসাইন।বিবৃতিতে তিনি বলেন, রাজধানীতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আয়োজিত সাম্প্রতিক গণশুনানিতে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে যেসব ক্ষুদ্র ও প্রান্তিক গ্রাহকের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপানোর...

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারের আশ্বাস

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ স্বাস্থ্য মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এর সাথে সাক্ষাৎ করেন এবং কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। কমিশনের সদস্যরা জানান যে, দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, জবাবদিহিতা, নিরাপত্তা ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছেন। আলোচনায় উল্লেখ করা হয় যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির পক্ষ থেকে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনকে যে গুরুত্বপূর্ণ পরামর্শ...

শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মূল অভিযুক্ত গ্রেপ্তার

রাজধানীর রামপুরায় শিশু শিক্ষার্থীকে বলাৎকার এবং আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় শিহাব হোসেন (১৯) নামে এক মাদ্রাসাছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনার বেড়া উপজেলার খাকছাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ১৯ মে রাত ১০টার দিকে রামপুরা থানাধীন বনশ্রী সি-ব্লকের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর গলায় গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদনে শিশুটির পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের আলামত পাওয়া যায় বলে তদন্ত কর্মকর্তারা জানান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়,...

হার্ট অ্যাটাকে মারা গেলেন অভিনেতা দিলু মজুমদার

দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের সিনিয়র অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন। বুধবার (২০ মে) রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ ও টেলিভিশনের অসংখ্য নাটকে অভিনয় করেছেন দিলু মজুমদার। অভিনয়ের প্রতি নিষ্ঠা, সাবলীল উপস্থাপনা ও পরিশীলিত অভিনয়ভঙ্গির কারণে তিনি দর্শকমহলে আলাদা পরিচিতি...

ট্রাম্পের ওপর ক্ষুব্ধ নেতানিয়াহু, ইরান যুদ্ধ নিয়ে সম্পর্কে টানাপড়েন

রান ও কূটনৈতিক সমাধান ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ হয়েছে। গত মঙ্গলবার (১৯ মে) হওয়া ওই কথোপকথনে তেহরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে দুই নেতার মধ্যে গভীর মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়, এর আগেও গত রোববার ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে কথা হয়েছিল। তখন ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, চলতি সপ্তাহের শুরুর দিকেই ইরানের ওপর বড় ধরনের বিমান হামলা চালানো হতে পারে। মার্কিন...