হাজীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দীর্ঘদিনের ত্যাগী ও সক্রিয় বিএনপি নেতা আবুল কাসেম মজুমদার।
নতুন কমিটিতে গাজী জসিম উদ্দিন সভাপতি, নুরুল ইসলাম সাধারণ সম্পাদক এবং জাকির মিয়াজি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা আবুল কাসেম মজুমদার দলের সকল কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করে আসছেন। রাজনৈতিক জীবনে তিনি একাধিক মামলা ও হামলার শিকার হয়েছেন বলেও জানা গেছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আবুল কাসেম মজুমদার বলেন, “আমি সভাপতি প্রার্থী ছিলাম। কিন্তু আমার নেতা, হাজীগঞ্জ-শাহরাস্তীর গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার মমিনুল হক মাননীয় এমপি মহোদয় যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটিই চূড়ান্ত। আমি নেতার সিদ্ধান্তকে সম্মান করি।”
তিনি বলেন, “আমার ওপর আস্থা রেখে আমাকে ২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব দেওয়ায় হাজীগঞ্জ পৌর বিএনপির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দলের জন্য দীর্ঘদিন কাজ করেছি, আগামীতেও দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।”
আবুল কাসেম মজুমদার আরও বলেন, দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করাই হবে আমার অন্যতম লক্ষ্য। একই সঙ্গে দলের যেকোনো সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


