ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে ফিলিপনগর ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল

0
4

ঢাকাস্থ “ফিলিপনগর ছাত্রকল্যাণ পরিষদ”-এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ ২০২৬) ১৮ রমজান ঢাকার পল্টনস্থ কুষ্টিয়া জেলা সমিতির কুষ্টিয়া ভবনের সেমিনার কক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সংগঠনের সদস্যসহ কুষ্টিয়া জেলার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন পেশাজীবী মানুষের সরব উপস্থিতিতে হলরুমটি যেন ঢাকার বুকে একটুকরো ফিলিপনগরে পরিণত হয়। এতে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ পান।
সংগঠনের সভাপতি মো. আব্বাস উদ্দীনের সভাপতিত্বে ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা ছাত্রসমাজের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তারা বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের শুধু পড়ালেখায় নয়, নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধেও সমৃদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধভাবে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বানও জানান বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here