স্টাফ রিপোর্টার:
ঢাকার কেরানীগঞ্জে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
শনিবার ( ৪ এপ্রিল ) কেরানীগঞ্জের কদমতলী এলাকায় অবস্থিত একটি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একাধিক ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি থাকায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।
এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতের সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, আগুন লাগার পর কারখানার ভেতরে আটকা পড়েন কয়েকজন শ্রমিক। পরে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।








