দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহিবুল ইসলাম। ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে একসময় চাকরি হারানো এই তরুণ নেতা এখন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।

জানা গেছে, ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার কারণে মহিবুল ইসলামকে অতীতে তার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপরও তিনি রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে সরে দাঁড়াননি। বরং বিভিন্ন আন্দোলন, মিছিল ও সাংগঠনিক কার্যক্রমে নিয়মিত অংশ নিয়ে নিজেকে একজন ত্যাগী কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেন।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সংগঠনের দুঃসময়ে সক্রিয় থাকা, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তাকে এই পদে মনোনীত করা হয়েছে। নেতাকর্মীরা মনে করছেন, তার এই পদায়ন সংগঠনের গতিশীলতা আরও বাড়াবে।

নবনিযুক্ত যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, “দলের এই আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। অতীতের মতো ভবিষ্যতেও দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাব।”
এদিকে, তার এই পদপ্রাপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে।



