Tuesday, June 2, 2026
Home ঢাকা জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে চালু হলো বিশেষায়িত ক্লিনিক সেবা

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে চালু হলো বিশেষায়িত ক্লিনিক সেবা

0
20

রোগীদের উন্নত ও লক্ষ্যভিত্তিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চালু করা হয়েছে বিশেষায়িত ক্লিনিক সেবা।
বুধবার (১ এপ্রিল) হাসপাতালের বহির্বিভাগে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই উদ্যোগের ফলে রোগীরা এখন নির্দিষ্ট রোগ অনুযায়ী আরও সহজে, দ্রুত এবং সুশৃঙ্খলভাবে চিকিৎসা গ্রহণ করতে পারবেন।


হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতি মঙ্গলবার সকাল ১১টা থেকে ডিপিএলডি ক্লিনিক পরিচালিত হবে। এছাড়া প্রতি মাসের ১ম ও ৩য় বুধবার স্লিপ ডিসঅর্ডার ক্লিনিক এবং ২য় ও ৪র্থ বুধবার ধূমপান নিরোধক সহায়তা ক্লিনিক চালু থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারোয়ার লিয়াকত হোসেন ভুইয়া। তিনি কেক কেটে এই বিশেষায়িত ক্লিনিক সেবার কার্যক্রমের শুভ সূচনা ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সুপারিন্টেনডেন্ট ও ডেপুটি ডিরেক্টর ডা. আব্দুল্লাহ আল মেহেদী, রেসিডেন্ট ফিজিশিয়ান ও সহকারী অধ্যাপক ডা. মো. মুস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা।
উদ্বোধনের দিনই ঘুমের মধ্যে শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় ভোগা এক রোগীকে চিকিৎসা দেওয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
সংশ্লিষ্টদের আশা, এই বিশেষায়িত ক্লিনিক চালুর ফলে রোগীরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী আরও সহজে মানসম্মত চিকিৎসা সেবা পাবেন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে চালু হলো বিশেষায়িত ক্লিনিক সেবা

01 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dekhinews.com