Homeজাতীয়টুলি বেগমের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান: ব্যাটারিচালিত রিকশা ও আর্থিক সহায়তা প্রদান

টুলি বেগমের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান: ব্যাটারিচালিত রিকশা ও আর্থিক সহায়তা প্রদান

জীবনসংগ্রামে লড়াই করে যাওয়া রাজশাহীর নারী রিকশাচালক টুলি বেগমের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনায় টুলি বেগমকে একটি ব্যাটারিচালিত রিকশা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর পবা উপজেলার বড়গাছি মালপাড়া আশ্রয় কেন্দ্র এলাকায় টুলি বেগমের বাসায় গিয়ে এই সহায়তা তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

গণমাধ্যমে টুলি বেগমের জীবনসংগ্রামের গল্প প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনার পর নরসিংদীর রায়পুরার সংসদ সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং হাসনাইন নাহিয়ান সজীবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল টুলি বেগমের বাড়িতে যান।

প্রতিনিধি দলটি সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি ব্যাটারিচালিত রিকশা ও নগদ অর্থ টুলি বেগমের হাতে তুলে দেন।

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য