Friday, July 17, 2026
Home জাতীয় দীল মোহাম্মদ দিলুর “বন্ধ্যাসূতি শিক্ষা” বইয়ের মোড়ক উন্মোচন শিগগিরই

দীল মোহাম্মদ দিলুর “বন্ধ্যাসূতি শিক্ষা” বইয়ের মোড়ক উন্মোচন শিগগিরই

0
25

সম্প্রতি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও নয়ারহাটের কৃতি সন্তান দীল মোহাম্মদ দিলুর নতুন গ্রন্থ “বন্ধ্যাসূতি শিক্ষা”। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
“স্বপ্ন-সম্ভাবনা-সামর্থ” প্রতিপাদ্যকে সামনে রেখে রচিত এ গ্রন্থে শিক্ষা, সমাজ ও পরিবর্তনের নানা দিক তুলে ধরা হয়েছে। দীর্ঘ শিক্ষা ও চাকরি জীবনের অভিজ্ঞতার আলোকে লেখক শিক্ষা গবেষণা, উন্নয়ন এবং শিক্ষাব্যবস্থার বিভিন্ন সংকট ও সম্ভাবনা নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেছেন।
বইটি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দীল মোহাম্মদ দিলু দীর্ঘদিন শিক্ষা ও চাকরি জীবনে শিক্ষা গবেষণা ও উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে কাজ করেছেন এবং সমাজ ও শিক্ষার গতি-প্রকৃতির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন।
তিনি আরও বলেন, “আমূল পরিবর্তনে আশাবাদী—সংস্কারে নয়। তাঁর মতো আমিও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। লেখকের উপস্থাপিত বিষয়াবলি শিক্ষাদর্শনের রূপান্তরের প্রয়োজনীয়তাকে আরও প্রাসঙ্গিক করে তুলবে বলে আমার বিশ্বাস।”
শিক্ষা ও সমাজভাবনা নিয়ে আগ্রহী পাঠকদের মধ্যে বইটি ইতোমধ্যেই আগ্রহ সৃষ্টি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here