ঢাকা: নটরডেম কলেজের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এক মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা: নটরডেম কলেজের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এক মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) রাজধানীর জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটরডেম কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক মিজানুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নটরডেমিয়ান ৯৯-এর সভাপতি ডা. আরমান রেজা চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী।
ইফতার মাহফিলে প্রায় ১৫০ জন নটরডেমিয়ান ৯৯ অ্যালামনাই তাদের পরিবারসহ অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর সহপাঠীদের মিলনমেলায় অংশ নিয়ে তারা স্মৃতিচারণ করেন এবং একে অপরের সঙ্গে আনন্দঘন সময় কাটান।
অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান শিশির ভবিষ্যতে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণের কথা তুলে ধরেন। তিনি “নটরডেমিয়ান ৯৯ যাকাত ফান্ড” গঠনের প্রস্তাব দেন, যার মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় অ্যালামনাইরা কাজ করতে পারবেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইফতার মাহফিলের আহ্বায়ক মঈনুল হাসান চৌধুরী পায়েল উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। পরে দেশ, জাতি এবং প্রয়াত নটরডেমিয়ান ৯৯ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এছাড়া মানবিক উদ্যোগের অংশ হিসেবে ইফতারের আগে সুবিধাবঞ্চিত রিকশাচালকদের মধ্যে ইফতার সামগ্রী ও খাবার বিতরণ করা হয়।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে