গাইবান্ধা: মাননীয় প্রধানমন্ত্রী Tarique Rahman-এর নির্দেশনায় গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিককে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
হাসপাতালে পৌঁছে তিনি অসুস্থ ডা. সাদিকের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডা. সাদিকের চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় দলীয় নেতাকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করেন।








