Homeআন্তর্জাতিকহরমুজ প্রণালীতে পূর্ণ সামরিক নিয়ন্ত্রণের দাবি ইরানের

হরমুজ প্রণালীতে পূর্ণ সামরিক নিয়ন্ত্রণের দাবি ইরানের

ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। একই সঙ্গে কৌশলগত এই জলপথে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসি জানিয়েছে, এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে যেকোনো ধরনের নৌযান চলাচলের আগে ইরানের সামরিক বাহিনী ও আইআরজিসির সঙ্গে পূর্ব সমন্বয় করতে হবে। হরমুজ দ্বীপের দক্ষিণাঞ্চলীয় রেড বিচ এলাকা থেকে পাওয়া তথ্যে সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে বলেও জানানো হয়।

সংস্থাটির নৌবাহিনী বলছে, পুরো প্রণালিটি এখন তাদের কঠোর সামরিক নজরদারির আওতায় রয়েছে। নতুন ঘোষণায় আরও বলা হয়েছে, শত্রুভাবাপন্ন বা প্রতিদ্বন্দ্বী দেশের কোনো সামরিক জাহাজকে এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। তবে বন্ধুভাবাপন্ন দেশের বাণিজ্যিক ও সাধারণ নৌযান আগের মতোই এই পথ ব্যবহার করতে পারবে।

এর আগে গত কয়েক দিনে হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল কিছুটা বেড়েছিল। বিভিন্ন সূত্রের দাবি, বিশেষ করে চীনা কোম্পানির প্রায় ৩০ থেকে ৪০টি জাহাজ এই পথ অতিক্রম করেছে।

তবে আইআরজিসির নতুন কঠোর অবস্থানের পর গত ২৪ ঘণ্টায় অন্য কোনো জাহাজ চলাচলের খবর পাওয়া যায়নি। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে ইরানের এমন অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য