Tuesday, June 2, 2026
Home রাজনীতি সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র তুললেন শিল্পী রেজা

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র তুললেন শিল্পী রেজা

0
69

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়নপত্র তুলেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ ত্রাণ বিষয়ক সম্পাদক শিল্পী রেজা।
নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী আজ তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শিল্পী রেজা তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সক্রিয়ভাবে কাজ করে আসছেন। বিশেষ করে ত্রাণ ও সামাজিক সহায়তা কার্যক্রমে তার অবদান উল্লেখযোগ্য। দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নারীদের সংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা নেতাকর্মীদের কাছে প্রশংসিত।


দলীয় নেতাকর্মীরা মনে করছেন, তার মতো ত্যাগী ও পরিশ্রমী নেত্রীকে মনোনয়ন দেওয়া হলে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং জাতীয় সংসদে নারীদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।
শিল্পী রেজা বলেন, দীর্ঘদিন রাজনীতি করতে গিয়ে তিনি নানা মামলা ও হামলার শিকার হয়েছেন, তবে কখনো জনগণের পাশ থেকে সরে যাননি। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, নারীদের জীবনমান উন্নয়নে পরিকল্পিত ও টেকসই উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। দলের সমর্থনে কাজ করার সুযোগ পেলে তিনি নেতাকর্মীসহ পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here