Homeরাজনীতিপটুয়াখালীর রাঙ্গাবালীর বড়বাইশদিয়া ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় মিরাজ হাওলাদার

পটুয়াখালীর রাঙ্গাবালীর বড়বাইশদিয়া ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় মিরাজ হাওলাদার

‎রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনীতি ক্রমেই সরগরম হয়ে উঠেছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্থানীয় সমাজসেবক ও রাজনীতিবীদ মিরাজ হাওলাদার।

‎দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি।
‎স্থানীয়দের মতে, উপকূলীয় এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং বিপদে সাধারণ মানুষের পাশে দাড়ানোসহ বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর নেতৃত্ব দিতে পারেন মিরাজ হাওলাদার।

‎এদিকে হাট-বাজার, চায়ের দোকান ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আলোচনা বাড়ছে। অনেকেই মনে করছেন, মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে নিয়ে এসেছে।

‎এ বিষয়ে মিরাজ হাওলাদার বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ইউনিয়নের মানুষ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।

Share this news as a Photo Card

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য