হোম জাতীয় পয়লা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন

পয়লা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন

পয়লা বৈশাখ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর দুটি মেট্রোরেল স্টেশন আংশিক ও পূর্ণ সময়ের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (১৩ এপ্রিল) এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) আহসান উল্লাহ শরিফী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪ এপ্রিল (১ বৈশাখ) মঙ্গলবার শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ থাকবে। যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুটি স্টেশন বন্ধ থাকায় যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে