Homeজাতীয়ঢাকায় ‘প্রধানমন্ত্রী’ তারেক রহমানের প্রথম জনসভা আজ

ঢাকায় ‘প্রধানমন্ত্রী’ তারেক রহমানের প্রথম জনসভা আজ

আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ দুপুর ২টা ৩০ মিনিটে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর রাজধানী ঢাকায় এটিই হবে তারেক রহমানের প্রথম জনসভা, যা রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।

গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে এতে বক্তব্য রাখবেন এবং এটি হবে রাজধানীতে তার প্রথম জনসভা।

সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মীর অংশগ্রহণের আশা করছেন আয়োজকরা।

নেতাদের মতে, এবারের মে দিবসের সমাবেশ শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য