Homeঢাকাঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হলেন আব্দুল্লাহ আল রাহাত

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হলেন আব্দুল্লাহ আল রাহাত

ঢাকা, ৩ মে ২০২৬: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল রাহাত।
দীর্ঘদিনের ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা আন্দোলন-সংগ্রামের মাঠে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। রাজনৈতিক জীবনে তিনি একাধিক মামলার আসামি হয়েছেন এবং বিগত শাসনামলে কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা গেছে। তবুও তিনি সংগঠনের কার্যক্রম ও রাজনৈতিক কর্মকাণ্ডে অবিচল ভূমিকা পালন করে গেছেন।


নতুন দায়িত্ব গ্রহণের পর আব্দুল্লাহ আল রাহাত তার প্রতিক্রিয়ায় বলেন, এই অর্জন তার একক নয়, বরং দীর্ঘ রাজনৈতিক পথচলার সহযাত্রীদের সম্মিলিত অবদানের ফল। তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তার রাজনৈতিক বড় ভাই মহিউদ্দিন আলম এবং সালমান খান ভাইয়ের প্রতি। তাদের দিকনির্দেশনা, সহযোগিতা ও অভিভাবকসুলভ ভূমিকা তার রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া তিনি গভীর কৃতজ্ঞতা জানান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সংগ্রামী সভাপতি শামীম মাহমুদ ভাইয়ের প্রতি। তার নেতৃত্ব, আস্থা ও সাংগঠনিক সহযোগিতা এই দায়িত্বপ্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি।
আব্দুল্লাহ আল রাহাত আরও বলেন, ছাত্রদলের আদর্শ বাস্তবায়ন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ছাত্রসমাজের অধিকার আদায়ে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। তিনি সংগঠনের সকল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া কামনা করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য