Homeআন্তর্জাতিকমার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে

মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে

হরমুজ প্রণালি ও এর আশপাশে মার্কিন জাহাজে হামলা চালানো হলে ইরানকে কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল-জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের হাতে এখন আগের তুলনায় অনেক উন্নত মানের অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও সরঞ্জাম প্রয়োজন হলে ব্যবহার করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প আরও দাবি করেন, দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে হামলার ঘটনায় ইরান জড়িত থাকতে পারে। এ ঘটনায় তিনি দক্ষিণ কোরিয়াকে মার্কিন অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালি দিয়ে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে পার করানোর চেষ্টা করছে। তবে শিপ-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ওই রুটে নৌযান চলাচল এখনো প্রায় বন্ধ রয়েছে।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি সম্পূর্ণ মিথ্যা।

হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য