Homeচট্টগ্রামবিশ্ব মেট্রোলজি দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামে বিএসটিআই’র আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব মেট্রোলজি দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামে বিএসটিআই’র আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব মেট্রোলজি দিবস ২০২৬ উপলক্ষে বুধবার (২০ মে) চট্টগ্রাম বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন।

বিএসটিআই চট্টগ্রাম আঞ্চলিক অফিসের প্রধান মো. মোমন উস সাজ্জাদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।

আলোচনা সভায় বিভিন্ন শিল্প ও ভোক্তা অধিকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বক্তব্য দেন বনফুলের শাহ কামাল মোস্তফা, বিএসআরএমের জামশেদুল ইসলাম, আবুল খায়ের গ্রুপের জহিরুদ্দীন মাহমুদ ইমরুল কায়েস, ট্রান্সকমের সাইফুদ্দিন, ইউনিলিভারের সাঈদ আনোয়ার, খুলশী মার্টের মুস্তাফিজুর রহমান, ড্রিংকিং ওয়াটার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ফয়সল আবদুল্লাহ আদনান, ক্যাব চট্টগ্রাম মহানগরের জান্নাতুল ফেরদৌস, যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী এবং ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মো. সেলিম জাহাঙ্গীরসহ আরও অনেকে।

সভায় বক্তারা আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, সঠিক পরিমাপ ব্যবস্থা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে মেট্রোলজির গুরুত্ব তুলে ধরেন।

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য