Homeজাতীয়শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মূল অভিযুক্ত গ্রেপ্তার

শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মূল অভিযুক্ত গ্রেপ্তার

রাজধানীর রামপুরায় শিশু শিক্ষার্থীকে বলাৎকার এবং আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় শিহাব হোসেন (১৯) নামে এক মাদ্রাসাছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনার বেড়া উপজেলার খাকছাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৯ মে রাত ১০টার দিকে রামপুরা থানাধীন বনশ্রী সি-ব্লকের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর গলায় গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদনে শিশুটির পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের আলামত পাওয়া যায় বলে তদন্ত কর্মকর্তারা জানান।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিহাব হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদ্রাসার আরও চার শিক্ষার্থীর সঙ্গে অস্বাভাবিক যৌনাচারের অভিযোগ ছিল। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় অভিযোগ এনে রামপুরা থানা পুলিশ মামলা রুজু করে।

পুলিশ আরও জানায়, আব্দুল্লাহ আত্মহত্যা করার আগেই শিহাব মাদ্রাসা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যায়। পরে রামপুরা থানার একটি দল অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে পাবনার বেড়া উপজেলার খাকছাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

এদিকে, গত ২০ মে নিহত আব্দুল্লাহর মা টুকু আরা খাতুন বাদী হয়ে শিহাব হোসেনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন। ওই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে এখন সবার নজর।

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য