Homeআন্তর্জাতিকইরান ‘দুর্ব্যবহার’ করলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান ‘দুর্ব্যবহার’ করলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান “দুর্ব্যবহার” করলে দেশটির বিরুদ্ধে আবারও সামরিক হামলা শুরু হতে পারে। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের তিনি বলেন, “তারা খারাপ কিছু করলে” নতুন হামলার সম্ভাবনা আছে, তবে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।

রয়টার্স জানায়, ট্রাম্প এ মন্তব্য করেন এমন সময়, যখন ইরান একটি নতুন প্রস্তাবের মাধ্যমে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় চালু করা এবং যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের কথা বলছে। একই প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানের প্রস্তাবকে গ্রহণযোগ্য মনে করছেন না বলেও ইঙ্গিত দিয়েছেন।

অন্যদিকে, প্রস্তাবটি নিয়ে ট্রাম্প বলেন, তিনি তা পর্যালোচনা করবেন, কিন্তু ইরান “যথেষ্ট বড় মূল্য দেয়নি” বলে মনে হচ্ছে। ইরানও কূটনীতির দরজা খোলা রাখার কথা বলছে; তবে তেহরানে এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নতুন সংঘাত আবারও শুরু হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য