Homeজাতীয়রাজধানীতে আইবিডি নিয়ে বৈজ্ঞানিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজধানীতে আইবিডি নিয়ে বৈজ্ঞানিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল-এ ‘বিশ্ব আইবিডি (IBD) সচেতনতা মাস ২০২৬’ উপলক্ষ্যে দিনব্যাপী সেমিনার ও র‍্যালির আয়োজন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “IBD Has No Borders: Access to IBD Care”

শনিবার (২ মে) সকাল ৯টায় হাসপাতালের কনফারেন্স রুমে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনারের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ (IBD) বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক ও বিশেষজ্ঞরা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি।

সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান, পরিচালক ও অধ্যাপক, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, নির্বাহী পরিচালক, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও উপদেষ্টা, বিএনপি চেয়ারপারসন; অধ্যাপক ডা. হারুন আল রশিদ, সভাপতি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (DAB); অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর (DGHS); অধ্যাপক ডা. নাজমুল হোসাইন, মহাপরিচালক, চিকিৎসা শিক্ষা অধিদপ্তর (DGME); ডা. মো. জাহিরুল ইসলাম শাকিল, মহাসচিব, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (DAB); অধ্যাপক ডা. আবুল কেনান, পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (NITOR)

অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), স্বাস্থ্য অধিদপ্তর (DGHS); অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি, পরিচালক (প্রশাসন), স্বাস্থ্য অধিদপ্তর (DGHS); ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূইয়া, পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অব দ্য চেস্ট অ্যান্ড হসপিটাল (NIDCH); ডা. মোস্তাফা আজিজ সুমন, পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল (NICRH); অধ্যাপক ডা. শারমিন কুদ্দুস, পরিচালক, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস (INMAS); ডা. মো. মেহেদী হাসান, কোষাধ্যক্ষ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (DAB); ডা. এ কে এম খালেকুজ্জামান দীপু, সিনিয়র যুগ্ম মহাসচিব, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (DAB)।

সেমিনারের বৈজ্ঞানিক অধিবেশনে “IBD: A Bangladesh Perspective” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মনিরুল হাসান (শাওন) এবং সেশনটি সঞ্চালনা করেন ডা. মো. ইকবাল হোসাইন। বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি-এর সভাপতি অধ্যাপক ডাঃ এ. কিউ. এম. মোহসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. দেওয়ান সাইফুদ্দিন আহমেদ

বক্তারা বলেন, আইবিডি একটি দীর্ঘমেয়াদী জটিল রোগ, যা সময়মতো শনাক্ত ও চিকিৎসা না হলে মারাত্মক আকার ধারণ করতে পারে। বাংলাদেশে এ রোগের প্রকোপ বাড়ছে উল্লেখ করে তারা জনসচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের বৈজ্ঞানিক অংশীদার ছিল হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ডা. কাজী শাহ মো. আব্দুল্লাহ শামীম এবং স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ডা. রয়েস উদ্দিন।

এছাড়াও স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য