প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন। আগামীকাল শনিবার (২ মে) দিনব্যাপী এই সফর অনুষ্ঠিত হবে।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় তিনি -এ অবতরণ করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় তিনি জিয়ারত করবেন।
এরপর বেলা ১১টায় নগরীর চাঁদনীঘাট এলাকায় -এর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে তার।
বিকেল ৩টায় -এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করবেন তিনি। এরপর বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন। সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা ও মহানগর শাখা প্রস্তুতি সভা ও প্রচার মিছিল করেছে। দলের বিভিন্ন অঙ্গসংগঠনও আলাদা আলাদা কর্মসূচি পালন করেছে। এতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অন্যদিকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশন সমন্বিতভাবে সফর সফল করতে কাজ করছে। নিরাপত্তা জোরদারে পুলিশি টহল বৃদ্ধি ও অতিরিক্ত চেকপোস্ট বসানো হচ্ছে। ট্রাফিক ব্যবস্থাপনাতেও নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা।
কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, প্রস্তুতি কার্যক্রম পুরোদমে চলছে। আলোকসজ্জার পরিবর্তে পরিচ্ছন্নতা ও সীমিত সৌন্দর্যবর্ধনে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, সফর সফল করতে দলের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, সিলেট দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত থাকায় এ সফরে যোগাযোগব্যবস্থা উন্নয়ন, দ্রুত ঢাকা-সিলেট যাতায়াত এবং শিল্পায়নের বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।



