Homeক্রিকেটপাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস বাংলাদেশের

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস বাংলাদেশের

সিলেট টেস্টে ৭৮ রানের দারুণ জয় তুলে নিয়ে দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এর আগে মিরপুর টেস্টেও জয় পেয়েছিল টাইগাররা। ফলে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের ঐতিহাসিক কীর্তি গড়ল বাংলাদেশ ক্রিকেট দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম দিনে পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ৪৩৭ রান। হাতে ছিল তিনটি উইকেট। তবে দিনের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে ৭৮ রানে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে সাফল্য নিশ্চিত করে স্বাগতিকরা।

৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৭ রান করেছিল পাকিস্তান। শেষ দিনে তাদের জয়ের আশা ছিল মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খানের জুটির ওপর। তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে দ্রুতই ভেঙে পড়ে পাকিস্তানের প্রতিরোধ।

ম্যাচের মোড় ঘুরে যায় তাইজুল ইসলামের স্পিনে। অষ্টম উইকেটের গুরুত্বপূর্ণ জুটি ভেঙে দেন এই বাঁহাতি স্পিনার। সাজিদ খানকে আউট করে নিজের ফাইফার পূর্ণ করেন তিনি। সাজিদ ৩৬ বলে ২৮ রান করে ফিরলে পাকিস্তানের জয়ের আশা প্রায় শেষ হয়ে যায়।

এরপর বাকি উইকেটগুলোও দ্রুত তুলে নেয় বাংলাদেশ। তাতে সিলেট টেস্টে ৭৮ রানের জয় নিশ্চিত হয় এবং পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ হোয়াইটওয়াশের আনন্দে ভাসে স্বাগতিক শিবির।

Share this news as a Photo Card

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য