Homeআন্তর্জাতিক‘প্রগতি’ মহড়ায় ১১ দেশ, তালিকায় নেই বাংলাদেশ

‘প্রগতি’ মহড়ায় ১১ দেশ, তালিকায় নেই বাংলাদেশ

প্রথমবারের মতো ১১টি দেশের অংশগ্রহণে বহুজাতিক সামরিক মহড়ার আয়োজন করছে ভারত। তবে এ তালিকায় প্রতিবেশী বাংলাদেশ-এর নাম না থাকায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

The Times of India-এর এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত ভারতের মেঘালয় রাজ্যে ‘প্রগতি’ নামের এই মহড়া অনুষ্ঠিত হবে।

এতে অংশ নিচ্ছে লাওস, মিয়ানমার, ভিয়েতনাম, সেশেলস, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, কম্বোডিয়া এবং ভুটান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভারতীয় সেনাবাহিনীর জনতথ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, এ মহড়ার মাধ্যমে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো এবং যৌথ সামরিক সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, বিদ্রোহ দমন ও সন্ত্রাসবাদবিরোধী অভিযানই এই মহড়ার মূল ফোকাস। এসব ক্ষেত্রে যৌথ প্রশিক্ষণ ও প্রতিরক্ষা কূটনীতিকে জোরদার করাই এর উদ্দেশ্য।

সেনাবাহিনী সূত্র জানায়, এটি প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ভারতের প্রতিরক্ষা সম্পৃক্ততা বাড়ানোর অংশ। এর মাধ্যমে যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা উন্নয়নের লক্ষ্য নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, আগে যেখানে ভারত এক বা দুই দেশের সঙ্গে সীমিত পরিসরে মহড়া করত, সেখানে এবার একসঙ্গে ১১টি দেশের অংশগ্রহণে মহড়া আয়োজন আঞ্চলিক সামরিক সহযোগিতার নতুন প্রবণতার ইঙ্গিত দিচ্ছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য