Homeজাতীয়ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুগছেন মিতু

ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুগছেন মিতু

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রার্থীদের পূর্ণাঙ্গ বাসার ঠিকানা প্রকাশ করা নিয়ে উদ্বেগ জানিয়েছেন মাহমুদা আলম মিতু। তার দাবি, এ ধরনের তথ্য উন্মুক্ত থাকায় তিনি ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শুক্রবার (১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন। সেখানে তিনি প্রশ্ন রাখেন, একজন প্রার্থীর ব্যক্তিগত ঠিকানা এভাবে সবার জন্য উন্মুক্ত রাখা কতটা যৌক্তিক। তিনি জানান, প্রকাশিত ঠিকানা দেখে এক ব্যক্তি সরাসরি তার বাসার সামনে গিয়ে ফোন দিয়েছেন, যা তাকে অস্বস্তিতে ফেলেছে।

মিতু বলেন, আগেও মনোনয়ন জমা দেওয়ার সময় এ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তখন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এটি নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম্যাটের অংশ।

তিনি উল্লেখ করেন, তার বাসায় সন্তান ও মা থাকেন এবং তিনি নিজে প্রায়ই বাইরে থাকেন। এমন পরিস্থিতিতে ঠিকানা প্রকাশ পাওয়ায় তার নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি, তিনি দাবি করেন, অতীতে একাধিকবার হত্যার হুমকিও পেয়েছেন।

পোস্টে তিনি আরও জানান, সম্প্রতি রাতে বাসায় ফেরার সময় মোটরসাইকেলে অপেক্ষমাণ দুজন অচেনা ব্যক্তিকে দেখে তার মধ্যে আতঙ্ক তৈরি হয়।

মিতু বলেন, দেশের বর্তমান বাস্তবতায় ব্যক্তিগত তথ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্টদের এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।

এ অবস্থায় প্রার্থীদের ব্যক্তিগত তথ্য প্রকাশের নিয়ম পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশন-এর প্রতি আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য