Homeআন্তর্জাতিকবাবা-মায়ের বিরুদ্ধেই মামলা করেছিলেন বিজয়, কী ঘটেছিল থালাপতির জীবনে

বাবা-মায়ের বিরুদ্ধেই মামলা করেছিলেন বিজয়, কী ঘটেছিল থালাপতির জীবনে

দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ থালাপতি বিজয়ের জীবন এখন সিনেমার চেয়েও বেশি নাটকীয়। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তার দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) ২৩৪ আসনের মধ্যে ১০৮টি জিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে, আর রোববার, ১০ মে ২০২৬, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়।

তবে রাজনীতিতে এই উত্থানের পথ একেবারেই মসৃণ ছিল না। ২০২১ সালে বিজয় আদালতের শরণাপন্ন হয়ে নিজের বাবা এস. এ. চন্দ্রশেখর, মা শোভা চন্দ্রশেখরসহ মোট ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ ছিল, তার অনুমতি ছাড়াই তার নাম, ছবি এবং ফ্যানবেজ ব্যবহার করে রাজনৈতিক তৎপরতা চালানো হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, তার বাবার উদ্যোগে ‘অল ইন্ডিয়া থালাপতি বিজয় মাক্কাল ইয়াক্কাম’ নামে ফ্যান ক্লাবকে রাজনৈতিক সংগঠনে রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, যা বিজয় মেনে নেননি। পরে তিনি স্পষ্ট করে দেন, ওই রাজনৈতিক উদ্যোগের সঙ্গে তার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই।

একসময় রাজনীতিতে অনাগ্রহী থাকা বিজয় শেষ পর্যন্ত ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি নিজের দল তামিলাগা ভেটরি কাজাগাম গঠন করেন। এরপর অল্প সময়ের মধ্যেই তিনি তামিল রাজনীতিতে বড় প্রভাব তৈরি করেন এবং এবার ক্ষমতার কেন্দ্রে পৌঁছে যান।

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য