Home জাতীয় ২১ মে পর্যন্ত চলবে টিসিবির ট্রাকসেল, প্রতি ট্রাকে সুবিধা পাবেন ৪০০ জন

২১ মে পর্যন্ত চলবে টিসিবির ট্রাকসেল, প্রতি ট্রাকে সুবিধা পাবেন ৪০০ জন

কুরবানির ঈদ উপলক্ষে আজ সোমবার থেকে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ২১ মে পর্যন্ত টানা ১০ দিন এই কার্যক্রম চলবে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ট্রাকসেলের’ মাধ্যমে প্রায় দুই কোটি ৮০ লাখ উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রয় করা হবে। যেকোনো ভোক্তা এসব ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। প্রতিদিন সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হবে। ১০ দিন ধরে, শুক্রবার ব্যতীত, প্রতিটি ট্রাক থেকে চিনি, মসুর ডালসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন ৪০০ জন ভোক্তা।

ঈদ উপলক্ষে চলতি মে মাসে প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের কাছেও প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রয় করা হবে। কার্ডধারী পরিবারের কাছে প্রতিমাসে ভর্তুকি মূল্যে বিক্রয়কৃত ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে।

জানা গেছে, একজন ভোক্তা ১৩০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ৮০ টাকা দরে ১ কেজি চিনি এবং ৭০ টাকা দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

প্রসঙ্গত, ঈদুল আজহা উপলক্ষে প্রতিদিন ঢাকা মহানগরীতে ৫০টি (ঢাকা জেলাসহ), চট্টগ্রাম মহানগরীতে ২০টি (চট্টগ্রাম জেলাসহ), অন্য ছয়টি বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

Share this news as a Photo Card

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

২১ মে পর্যন্ত চলবে টিসিবির ট্রাকসেল, প্রতি ট্রাকে সুবিধা পাবেন ৪০০ জন

11 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dekhinews.com