Homeরাজনীতিবেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হলেন মিলন হোসেন মিয়াজী

বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হলেন মিলন হোসেন মিয়াজী

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ ও লালনের লক্ষ্যে গঠিত সংগঠন ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন বিএনপির ত্যাগী নেতা মিলন হোসেন মিয়াজী।
রোববার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাডভোকেট মো. কামাল হোসেনকে আহ্বায়ক এবং মো. মাজহারুল আলম মিথুনকে সদস্য সচিব করে ২০১ সদস্যবিশিষ্ট ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির উপদেষ্টা কমিটির এক বর্ধিত সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কেন্দ্রীয় কমিটি ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নতুন দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন মিয়াজী চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার একজন পরিচিত রাজনৈতিক মুখ। তিনি বর্তমানে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর পাশাপাশি ‘জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ’-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ প্রায় তিন দশক ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে দলীয় সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা দলীয় নেতাকর্মীদের মাঝে প্রশংসিত।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মিলন হোসেন মিয়াজী বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে গঠিত একটি সংগঠনের কেন্দ্রীয় দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের ও সম্মানের। এই দায়িত্ব কোনো ব্যক্তিগত অর্জন নয়, এটি দলের ত্যাগী নেতাকর্মীদের প্রতি একটি বড় দায়।”
তিনি আরও বলেন,
“বেগম খালেদা জিয়া গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারের প্রতীক। তাঁর আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সংগঠনকে আরও শক্তিশালী করাই হবে আমাদের মূল লক্ষ্য।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মিলন হোসেন মিয়াজী বলেন,

“এই মুহূর্তে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির প্রধান লক্ষ্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য