
স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ৫ মে ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: মহসিন মোহন। কেন্দ্রীয় সংসদের অনুমোদনের মাধ্যমে ঘোষিত এই কমিটিকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
দীর্ঘদিন ধরে রাজপথের রাজনীতিতে সক্রিয় থাকা মহসিন মোহন ডেমরা-যাত্রাবাড়ী অঞ্চলে আন্দোলন-সংগ্রামের অন্যতম পরিচিত মুখ। সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে তিনি সবসময় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে রাজপথে তার দৃঢ় অবস্থান তাকে তৃণমূল নেতাকর্মীদের কাছে একজন সাহসী ও নির্ভরযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

দলীয় সূত্রে জানা যায়, বিগত সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন। তবুও কোনো বাধা তাকে দমাতে পারেনি; বরং আরও দৃঢ়তার সঙ্গে তিনি সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত থেকেছেন। তার এই ধারাবাহিক ত্যাগ, নিষ্ঠা ও সংগ্রামের স্বীকৃতি হিসেবেই তাকে সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নবনির্বাচিত সহ-সভাপতি মো: মহসিন মোহন তার প্রতিক্রিয়ায় বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে পালন করবো। রাজপথের আন্দোলন-সংগ্রামে সবসময় সক্রিয় থাকবো এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাবো।”

তিনি আরও বলেন, তাকে এই গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সংগ্রামী সভাপতি শামীম মাহমুদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতিও ধন্যবাদ জানান।
এ সময় তিনি বলেন, “মাননীয় তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ছাত্রসমাজের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
নেতাকর্মীরা আশা করছেন, মহসিন মোহনের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং রাজপথের আন্দোলন আরও বেগবান হবে। তার এই অর্জনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে তার সফলতা কামনা করেছেন।







