যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান তথা স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জায়গায় ওকলাহোমার রিপাবলিকান সিনেটর মার্কওয়েন মুলেনকে দায়িত্ব দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এমনকি মুলেনকে ‘মাগা যোদ্ধা’ হিসেবেও আখ্যা দিয়েছেন ট্রাম্প। মূলত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগটি ট্রাম্পের কঠোর অভিবাসনবিরোধী অভিযানের মূল বাস্তবায়নকারী সংস্থা। খবর
বৃহস্পতিবার ট্রুথ সোশ্যাল-এ দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, ওকলাহোমা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর মার্কওয়েন মুলেন আগামী ৩১ মার্চ থেকে এই গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব নেবেন। তিনি বলেন, ৫৪ বছর বয়সী ক্রিস্টি নোয়েমকে তিনি নতুন একটি নিরাপত্তা উদ্যোগে তার বিশেষ দূত হিসেবে নিয়োগ দেবেন। এই উদ্যোগের নাম দেয়া হয়েছে ‘দ্য শিল্ড অব দ্য আমেরিকাস’।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান তথা স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জায়গায় ওকলাহোমার রিপাবলিকান সিনেটর মার্কওয়েন মুলেনকে দায়িত্ব দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এমনকি মুলেনকে ‘মাগা যোদ্ধা’ হিসেবেও আখ্যা দিয়েছেন ট্রাম্প। মূলত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগটি ট্রাম্পের কঠোর অভিবাসনবিরোধী অভিযানের মূল বাস্তবায়নকারী সংস্থা। খবর টিআরটি ওয়ার্ল্ড
বৃহস্পতিবার ট্রুথ সোশ্যাল-এ দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, ওকলাহোমা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর মার্কওয়েন মুলেন আগামী ৩১ মার্চ থেকে এই গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব নেবেন। তিনি বলেন, ৫৪ বছর বয়সী ক্রিস্টি নোয়েমকে তিনি নতুন একটি নিরাপত্তা উদ্যোগে তার বিশেষ দূত হিসেবে নিয়োগ দেবেন। এই উদ্যোগের নাম দেয়া হয়েছে ‘দ্য শিল্ড অব দ্য আমেরিকাস’।
বিস্তারিত>> মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করলেন ট্রাম্প