মসজিদ কমিটি ও ইমামদের সম্পর্কের টানাপোড়ন নিয়ে ‘দানবাক্স’ নাটক

0
14

আমাদের অনৈক্যের বহু কারন রয়েছে। অসততা, নিজেকে অধিক গুরুত্বপূর্ণ প্রমানের অপেচেষ্টা, অন্যকে ছোট করার প্রবণতা থেকেও আমরা ঐক্যবদ্ধ হতে পারে না। বাজার কমিটি, বিদ্যালয় কমিটি, মসজিদ কমিটি’র সভাপতি , সেক্রেটারি নির্বাচনের ক্ষেত্রেও আমরা দ্বিধাবিভক্ত হয়ে পড়ি। সামাজিক সৌন্দর্যবোধ হারিয়ে ফেলি। মসজিদ কমিটি তাদের পছন্দের বাইরে গেলে ইমাম, মোয়াজ্জিনদের সাথে অসহযোগিতা করেন। ধর্মের উদারতা, সুন্দর শিক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখান। আমাদের চেষ্টাটা মূলত এই সঙ্গতিটাই তুলে ধরা- এমনটাই জানিয়েছেন দানবাক্স নাটকের রচিয়তা।
নির্মাতা তন্ময় খান জানিয়েছেন, তিনি তার শিল্পী, কলা কুশলী, প্রযোজকের প্রতি দারুন খুশি। সবার সহযোগিতা ও আন্তরিকতায় দানবাক্স নাটকটি আনন্দের সাথে নির্মাণ করেছেন। তিনি আরও জানান, নাটক সমাজ পরিবর্তনে হাতিয়ার বিকৃত রুচির কবলে পড়ে নাটকের পথ যেন কন্টকাকীর্ণ না হয় বরং নাটক আমাদের দেখাবে সুন্দর পথ যে পথে আমাদের সুরুচি বিনির্মাণ হবে। দানবাক্স নাটকটির মাধ্যমে মসজিদ কমিটি এবং সর্বজন শ্রদ্ধেয় ইমাম মুয়াজ্জমিমদের মধ্যাকার সম্পর্ক কখনও কখনও তিক্ত হয়ে উঠলে যে দৃশ্যের অবতারণা হয় , তাই দেখানোর চেষ্টা করেছি। নাটকটি আগামী কাল রবিবার প্রচারিত হবে বাজপাখি ইউটিউব চ্যানেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here