হোম লাইফস্টাইল চাঁদরাতে নটরডেমিয়ান্স ক্লাবে মেহেদি উৎসব

চাঁদরাতে নটরডেমিয়ান্স ক্লাবে মেহেদি উৎসব

ঈদকে ঘিরে আনন্দের অন্যতম অনুষঙ্গ মেহেদি। সেই আনন্দকে আরও রঙিন করে তুলতে রাজধানীর বনানীতে আয়োজন করা হয়েছে “সিএনবিএল মেহেদি নাইট”। চাঁদরাতে নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন Club NotreDamians Bangladesh Limited (সিএনবিএল)-এর উদ্যোগে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, চাঁদরাতে সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এই মেহেদি উৎসব। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বনানীতে অবস্থিত Club NotreDamians Bangladesh Limited-এর ক্লাব প্রাঙ্গণে।

এই আয়োজনে নারী এবং তিন বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য বিশেষ মেহেদি ডিজাইনের ব্যবস্থা রাখা হয়েছে। দেশের নামকরা মেহেদি শিল্পীরা উপস্থিত থেকে আগত অতিথিদের হাতে বিভিন্ন আকর্ষণীয় ডিজাইন এঁকে দেবেন।

আয়োজকরা জানান, প্রথমবারের মতো এই আয়োজনকে ঘিরে নানা আয়োজন থাকছে। যদিও অনুষ্ঠানটি মূলত ক্লাবের সদস্য ও তাদের পরিবারের জন্য, তবে সদস্যদের সঙ্গে অতিথিরাও অংশ নিতে পারবেন।

অংশগ্রহণকারীদের জন্য বিশেষ অফারও রাখা হয়েছে। এক হাতের অর্ধেক অংশে মেহেদি ডিজাইন সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। এছাড়া অন্যান্য ডিজাইনের জন্য নির্ধারিত মূল্য রয়েছে। এক হাত পুরো রাঙাতে খরচ হবে ৫০০ টাকা, দুই হাতের জন্য ৮০০ টাকা এবং দুই হাতের অর্ধেক অংশে ডিজাইনের জন্য খরচ হবে ৬০০ টাকা। মেহেদি ডিজাইনের মূল্য অনুষ্ঠানস্থলেই পরিশোধ করতে হবে বলে জানিয়েছে আয়োজকরা।

আয়োজকরা আরও জানান, অংশগ্রহণকারীদের সুবিধার্থে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সেবা দেওয়া হবে। তাই আগ্রহীদের আগামী ১৮ মার্চের মধ্যে প্রি-বুকিং সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।

রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে— সদস্যদের জন্য ২০০ টাকা, দম্পতির জন্য ৩৫০ টাকা এবং অতিথিদের জন্য প্রতিজন ২০০ টাকা। রেজিস্ট্রেশন ফি ক্লাব কার্যালয়ের বিকাশ নম্বরের মাধ্যমে পরিশোধ করা যাবে।

আয়োজকরা জানান, ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে এই বিশেষ মেহেদি উৎসবে অংশ নেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে