Homeখুলনাদৌলতপুর সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক তাশরিক সঞ্চয়

দৌলতপুর সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক তাশরিক সঞ্চয়

কুষ্টিয়ার দৌলতপুরে সাংবাদিকদের সংগঠন দৌলতপুর সাংবাদিক ফোরাম-এর দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ভোরের কাগজ–এর দৌলতপুর উপজেলা প্রতিনিধি এস আর সেলিম সভাপতি এবং মাছরাঙা টেলিভিশন–এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি তাশরিক সঞ্চয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার (২০ অক্টোবর) সংগঠনটির উপদেষ্টা সাইফুল ইসলাম (শাহীন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এর আগে সর্বসম্মতিক্রমে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন চ্যানেল টোয়েন্টিফোর–এর রিপন ফরায়েজী, যুগ্ম সাধারণ সম্পাদক দেশ টিভি–এর সজল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক দৈনিক গণকণ্ঠ–এর অন্তর আহমেদ, দপ্তর সম্পাদক দৈনিক জনবাণী–এর হাসনাউল হুসনা, অর্থ সম্পাদক দৈনিক কুষ্টিয়ার কাগজ–এর আবু জুবায়ের হোসেন লিমন এবং তথ্য, প্রকাশনা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক দৈনিক কুষ্টিয়া দর্পণ–এর সাকিব আল হাসান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক হাওয়া পত্রিকার আরিফুল ইসলাম, দৈনিক ইন্টারন্যাশনাল–এর সাইফুল ইসলাম এবং দ্যা পিপলস নিউজ–এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি মেছবাহ উদ্দীন।
উল্লেখ্য, ‘সঠিক সিদ্ধান্ত এবং বস্তুনিষ্ঠ খবর’ স্লোগানকে সামনে রেখে ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় দৌলতপুর সাংবাদিক ফোরাম। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি স্থানীয় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, সাংবাদিক সমাজের ঐক্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার লক্ষ্যে কাজ করে আসছে। সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল তাশরিক সঞ্চয়কে আহ্বায়ক এবং এস আর সেলিমকে সদস্য সচিব করে।

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য