Homeজাতীয়শ্রমিকদের জন্য রাষ্ট্রীয় কার্ডের দাবি ফয়জুল করীমের

শ্রমিকদের জন্য রাষ্ট্রীয় কার্ডের দাবি ফয়জুল করীমের

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, দেশের শ্রমিকরা সব সময়ই বঞ্চনা ও নির্যাতনের শিকার। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।

তিনি বলেন, শ্রমিকদের জন্য রাষ্ট্রীয়ভাবে একটি কার্ড চালু করা প্রয়োজন। এই কার্ডের আওতায় তাদের চিকিৎসা, খাদ্য ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১ মে) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মুফতি ফয়জুল করীম বলেন, অতীতে ইসলামের স্বার্থে তারা কোনো সমঝোতায় যাননি। তিনি অভিযোগ করেন, অন্য রাজনৈতিক শক্তিগুলো যখন গোপন সমঝোতায় লিপ্ত ছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট ও স্বচ্ছ অবস্থান নিয়ে রাজনীতি করেছে। তাদের সকল কার্যক্রমই প্রকাশ্য বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে সংসদে মুক্তিযুদ্ধ ও রাজাকার ইস্যু নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করা হচ্ছে, যা জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিরোধী দলগুলোর উচিত তাদের অবস্থান পরিষ্কার করা—তারা শরিয়াহভিত্তিক শাসনব্যবস্থার পক্ষে, নাকি প্রচলিত ব্যবস্থার পক্ষে।

মুফতি ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে শরিয়াহর পক্ষে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে কওমি মাদ্রাসা থেকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিও জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, দেশে নতুন করে ‘জঙ্গি নাটক’ তৈরি করা হচ্ছে, যা বন্ধ করা প্রয়োজন।

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য