জীবনযুদ্ধে অদম্য তানিয়া বৃষ্টি, সম্পন্ন হলো তৃতীয় অস্ত্রোপচার

0
32

ছোটপর্দার পরিচিত মুখ ও জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি টানা কয়েক মাস ধরে ব্রেন টিউমারের চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছেন। গত ফেব্রুয়ারি মাস থেকেই কঠিন এক বাস্তবতার মুখোমুখি এই অভিনেত্রী। সম্প্রতি তার তৃতীয় দফার ব্রেন সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, “৩য় সার্জারি, জীবন সুন্দর তানিয়া।

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে প্রথমবার তার ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয়। প্রাথমিকভাবে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে গত মার্চে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়।

দ্বিতীয় সার্জারির পর দেশে ফিরে এলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এপ্রিলের শুরুতে আবারও তাকে চেন্নাইয়ে যেতে হয় তৃতীয় অস্ত্রোপচারের জন্য। ১ এপ্রিল তিনি সামাজিক মাধ্যমে হাসপাতালের একটি ছবি শেয়ার করেন, যেখানে তার হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “আবার শুরু করি তানিয়া।

সবশেষ শুক্রবার (৩ এপ্রিল) নিজের পোস্টের মাধ্যমে তিনি তৃতীয় সার্জারি সফলভাবে সম্পন্ন হওয়ার খবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানান। বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসা চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here