Home বিনোদন রবির চিত্র – চিত্রের রবী শুরু শিল্পকলা একাডেমিতে

রবির চিত্র – চিত্রের রবী শুরু শিল্পকলা একাডেমিতে

0
5

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ শিল্প প্রদর্শনী “রবির চিত্র – চিত্রের রবী” আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। দেশের বরেণ্য শিল্পীদের শিল্পকর্ম এবং রবীন্দ্রনাথের চিত্রের অনুলিপি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারি-২ এ। আয়োজন করেছে চারুকলা বিভাগ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রদর্শনী চলবে ২৭ বৈশাখ থেকে ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, অর্থাৎ ১০ মে থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। তবে শুক্রবার প্রদর্শনী শুরু হবে বিকেল ৩টা থেকে।

এই আয়োজনের মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর–এর শিল্পভাবনা ও চিত্রকর্ম নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্পপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে এক অনন্য সাংস্কৃতিক আয়োজন।

Share this news as a Photo Card

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

রবির চিত্র - চিত্রের রবী শুরু শিল্পকলা একাডেমিতে

10 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dekhinews.com