Homeবিনোদননানার বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত কারিনা কায়সার

নানার বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত কারিনা কায়সার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় তার নানা বাড়ির আঙিনায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে সকাল ৭টার দিকে অ্যাম্বুল্যান্সে করে ঢাকার থেকে তার মরদেহ গজারিয়ায় আনা হয়। এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হেপাটাইটিস এ ও ই-এর কারণে কারিনা কায়সারের লিভার কার্যত অচল হয়ে পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১১ মে) রাতে তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে চেন্নাইয়ের ভেলোর সিএমসি হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ মে রাতে তার মৃত্যু হয়।

এর আগে গত ৮ মে রাত থেকে তিনি দেশে লাইফ সাপোর্টে ছিলেন। অবস্থার আরও অবনতি হলে তাকে দেশের বাইরে নেওয়া হয়।

কারিনা কায়সারের মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য